জিরিবামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১, গুরুতর আহত ২

জিরিবাম, ১৪ নভেম্বর: মণিপুরের জেলার পাঙ্গানতাবি এলাকায় অটোরিকশা ও একটি টাটা ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৭টা নাগাদ পাঙ্গানতাবি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির পরিচয় চামদানপৌ কামেই হিসেবে জানা গেছে। তিনি নামদাইলং গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অটোরিকশায় থাকা আরও এক যাত্রী জাংসিন (আসিন), তিনিও নামদাইলং গ্রামের বাসিন্দা, গুরুতর আহত হয়েছেন। অটোরিজিরিবামকশার চালকও দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি কালিনগরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার পর নিহতের মরদেহ জিরিবাম কমিউনিটি হেলথ সেন্টারে (CHC) রাখা হয়েছে। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (SMCH) পাঠানো হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।