লক্ষীপুরে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার এক, শিলচরে মহিলার বাড়ি থেকে উদ্ধার আরও ৭১৯ গ্রাম। ইন্ডিয়া ব্লকের নেতাদের সঙ্গে বৈঠকে রাজি নন প্রধান বিচারপতি সূর্য কান্ত, জানালেন কারণ শিলচরের সাউথ সিটি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবারের অভিযোগ হাইলাকান্দিতে ফের ট্রেনে কাটা পড়ে মৃত্যু! সৈয়দবন্দ এলাকায় উদ্ধার অবসরপ্রাপ্ত আদালতকর্মীর দেহ কাটিগড়ার তারিণীপুর প্রথম খণ্ডে বাঘের আতঙ্ক! দু’দিন ধরে বাঘের বিচরণের দাবি, বন বিভাগের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে আন্দোলন, কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে রাজি নন প্রধান বিচারপতি সূর্য কান্ত!

কাটিগড়ার তারিণীপুর প্রথম খণ্ডে বাঘের আতঙ্ক! দু’দিন ধরে বাঘের বিচরণের দাবি, বন বিভাগের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের

কাটিগড়ার তারিণীপুর প্রথম খণ্ডে বাঘের আতঙ্ক! দু’দিন ধরে বাঘের বিচরণের দাবি, বন বিভাগের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের

 

কাটিগড়া, ১২ অক্টোবর: কাছাড় জেলার কাটিগড়ার তারিণীপুর প্রথম খণ্ড এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছে। গত দু’দিন ধরে এলাকায় একটি বাঘের বিচরণ চলছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বাঘের একাধিক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, গত দু’দিন ধরে এলাকায় বাঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে বাঘের ছবি প্রকাশ্যে আসায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। বিশেষ করে রাতের সময় বাড়ির বাইরে বেরোনো এবং নির্জন এলাকায় চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।

এলাকায় বাঘের উপস্থিতির দাবি ঘিরে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বন বিভাগের কাছে আবেদন জানিয়েছেন বাসিন্দারা। তাঁদের দাবি, বন বিভাগের কর্মীরা অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখুন এবং বাঘের উপস্থিতি নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

তবে এলাকায় বাঘের উপস্থিতি, তার গতিবিধি এবং ছবিগুলির সত্যতা বন বিভাগের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়েছে কি না, তা জানা যায়নি।

স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে বন বিভাগের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে। 

দ্যা বরাক লাইভ ২৪ এই দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করে নি।

 

ছবি: সংগৃহীত

তথ্য: সামাজিক যোগাযোগমাধ্যম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!