মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে আন্দোলন, কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে রাজি নন প্রধান বিচারপতি সূর্য কান্ত!

মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে আন্দোলন, কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে রাজি নন প্রধান বিচারপতি সূর্য কান্ত!

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে লাগাতার বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাচ্ছে কংগ্রেস-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’। গত কয়েক দিন ধরে দিল্লির বিভিন্ন স্থানে ধরনা, বিক্ষোভ ও মিছিল করছেন জোটের নেতারা। এই দাবিকে সামনে রেখে কিছুদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ বিরোধী জোটের শীর্ষ নেতারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন।

এবার সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা ছিল ইন্ডিয়া জোটের নেতাদের। তবে গভীর রাতে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গিয়েছে, প্রস্তাবিত এই বৈঠকে কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করতে রাজি নন প্রধান বিচারপতি।

সূত্রের দাবি, কংগ্রেস নেতাদের পাঠানো জবাবে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, যে বিষয়গুলি নিয়ে তাঁরা সাক্ষাৎ করতে চান, সেগুলি আদালতে বিচারাধীন। সুপ্রিম কোর্টের প্রশাসনিক স্তরে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদলের সঙ্গে এ ধরনের বৈঠক করার ক্ষমতা নেই। আদালতের ক্ষমতা হল, যথাযথভাবে মামলা বা আবেদন দাখিল হলে তা শুনে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।

প্রসঙ্গত, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে বিরোধী জোটের আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর এবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার উদ্যোগ নিয়েছিলেন বিরোধী নেতারা। কিন্তু বিচারাধীন বিষয়ের উল্লেখ করে প্রস্তাবিত বৈঠকে সম্মতি না দেওয়ার খবর সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

NDT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!