ধলাই থেকে নিখোঁজ গৃহবধূ 

ধলাই থেকে নিখোঁজ গৃহবধূ

ধলাই: গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টা থেকে নাজমিন সুলতানার কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনও খোঁজ না মেলায় উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় ধলাই থানায় এজাহার দায়ের করা হয়েছে। পাশাপাশি নাজমিনের সন্ধানে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছে পরিবার।

নিখোঁজ নাজমিন সুলতানার দ্রুত সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা। কারও কাছে তাঁর অবস্থান বা গতিবিধি সম্পর্কে কোনও তথ্য থাকলে নিকটস্থ পুলিশ প্রশাসন অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে নাজমিনের ছবি ও নিখোঁজ সংক্রান্ত ভিডিও বেশি করে শেয়ার করার আবেদন জানানো হয়েছে। নাজমিন সুলতানা সম্পর্কে কোনও তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানান। #কাছাড় #ব্যাঙালুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!