সিকিমের রিম্বিতে ভয়াবহ ভূমিধস, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ও সরকারি কোয়ার্টার

সিকিমের রিম্বিতে ভয়াবহ ভূমিধস, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ও সরকারি কোয়ার্টার


গ্যাংটক, ২৫ সেপ্টেম্বর: টানা বৃষ্টির জেরে পশ্চিম সিকিমের ইউকসোম-তাশিডিং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রিম্বি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে (২৪ সেপ্টেম্বর) এই ভূমিধসের জেরে বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূমিধসের মাটি ও ধ্বংসাবশেষ বসতিপূর্ণ এলাকার দিকে নেমে আসায় একাধিক বাড়ি এবং সরকারি কোয়ার্টার ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পরিস্থিতি এবং ভূমিধসের কারণে পরিকাঠামোর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে।
তবে স্বস্তির খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কা থাকায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!