The Barak Live 24

Truth First | News & Updates

একের পর এক অভিযোগের পর এবার নতুন অভিযোগ চান্নিঘাট জিপি থেকেও!

ভাগা বাজার জিপিতে রেশন কার্ড এবং অরুণোদয়ের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে চাঞ্চল্য। অভিযোগ অনুযায়ী, একাধিক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার কথা সামনে এসেছে।
এরই মধ্যে এবার নতুন অভিযোগ উঠল পাশের চান্নিঘাট জিপি থেকেও। চান্নিঘাট জিপির ফ্রেঞ্চনগর গ্রামের বাসিন্দা ফুলেরুন নেছা অভিযোগ করেছেন, তাঁকে অরুণোদয় প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে।

অভিযোগকারীর দাবি, অরুণোদয়ের সুবিধা করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়।
এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে ভাগা বাজার জিপির হাওয়াইথাং গ্রামের ছমিরুন নেছা ওরফে সুয়াগালা এবং রাজঘাটের সিরাজ উদ্দিনের বিরুদ্ধে।
তবে এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। অভিযুক্তদের বক্তব্যও এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ। তাঁরা অভিযোগ অস্বীকার করলে বা তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *