কচুধরমে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১।

সোনাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। জেলার কচুধরম থানার অন্তর্গত কচুধরম ৪র্থ খন্ড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মোট ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
ধৃত যুবক সোনাই থানার অধীন সোনাবাড়িঘাট ২য় খণ্ড এলাকার বাসিন্দা ফকরুল আমিন লস্করের ছেলে আতাউল্লা লস্কর (২২) বলে জানা গিয়েছে।
গোপন সূত্রে মাদক পাচার ও লেনদেনের খবর পাওয়ার পরই কাছাড় পুলিশের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ার পাশাপাশি একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে তদন্তের প্রয়োজন রয়েছে। এই মাদকচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।