দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিলচরে বিজেপির ১৬ কর্মী বহিষ্কার।

শিলচর, ২৬ সেপ্টেম্বর: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিলচর পৌরনিগম এলাকার মোট ১৬ জন দলীয় কর্মীকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে বিজেপির অসম প্রদেশ কমিটি।
শনিবার প্রকাশিত দলের দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় সংবিধান অনুসরণ না করা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম বিজ্ঞপ্তিতে ১২ জন এবং পরবর্তী বিজ্ঞপ্তিতে আরও চারজনের নাম রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বহিষ্কৃতদের মধ্যে শিলচর পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডের দলীয় কর্মীরা রয়েছেন। সংশ্লিষ্টদের দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অসম প্রদেশ বিজেপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনুপ বর্মন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দুটি ২৬ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।








