দুদিন ধরে নিখোঁজ ১৩ বছরের কিশোর রাহুল দেবরয়।
মধুরাঘাটে শেষবার দেখা, সন্ধানে পরিবারের আকুল আবেদন।

শিলচর: গত ২৩ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ১৩ বছরের কিশোর রাহুল দেবরয়, ডাকনাম ‘লাড্ডু’। পরিবারের দাবি, শেষবার ওই দিন বিকেল আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে শিলচরের মধুরাঘাট এলাকায় রাহুলকে দেখা যায়। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, মধুরাঘাটের একটি দোকান থেকে রাহুল তাঁর বোনের সঙ্গে ফোনে কথা বলে অনলাইনের মাধ্যমে ৫০ টাকা নিয়েছিল। এরপর থেকেই তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। রাহুলের নিজস্ব কোনও মোবাইল ফোন নেই।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, রাহুলের বাড়ি শিলচরের ছোট দুধপাতিল, শ্রীনগর, নতুন বাজার এলাকায়। তাঁর বাবা নীহার দেবরয় প্রয়াত।
নিখোঁজ কিশোরের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। রাহুলের কোনও সন্ধান বা অবস্থান সম্পর্কে কেউ জানতে পারলে ৮৯৭০৪৫২৪৭১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।










