ইম্ফলে KCP (MFL)-এর দুই ক্যাডার গ্রেফতার, উদ্ধার গ্রেনেড-পিস্তল।

ইম্ফলে KCP (MFL)-এর দুই ক্যাডার গ্রেফতার, উদ্ধার গ্রেনেড-পিস্তল।


ইম্ফল, ২৫ সেপ্টেম্বর: মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ সংগঠন KCP (MFL)-এর দুই ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ইম্ফল পশ্চিম জেলার পাটসই থানার অন্তর্গত তাবুংখোক মায়াই লেইকাই, লেন নম্বর ১১ লেইরাক মাচিন এলাকা থেকে তাদের গ্রেফতার করে CDO-Imphal West।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ধৃত দু’জনই ইম্ফল পশ্চিম জেলার তাকিয়েল খোংবাল মানিং লেইকাই এলাকার বাসিন্দা। তারা হলেন—
ফানডোম দিনেশ সিং (৩৮), ওরফে থেমবুং ওরফে ওয়াংবা, ফানডোম ইবোমচা সিংয়ের ছেলে।
আহেইবাম সিলান মেইতেই (৩৪), আহেইবাম গোরচন্দ্র মেইতেইয়ের ছেলে।
অভিযানের সময় তাদের কাছ থেকে একাধিক অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে দুটি চাইনিজ হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, একটি GLOCK 19 পিস্তল এবং একটি ম্যাগাজিনে ভর্তি পাঁচ রাউন্ড গুলি।
এছাড়াও তাদের কাছ থেকে একটি Honda Activa স্কুটার উদ্ধার করা হয়েছে।
ধৃত দু’জনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!